ইতালিতে জেট বিমান বিধ্বস্ত, শিশুর মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম

ইতালির তুরিনে প্রদর্শনীর অনুশীলনে অংশ নেয়ার সময় একটি সামরিক জেট বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে একটি গাড়ির ওপর পড়ে। এতে পাঁচ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। রয়টার্সের খবর।

এ ঘটনায় মেয়েটির নয় বছর বয়সী ভাই গুরুতর আহত এবং তাদের বাবা-মা দগ্ধ হয়।

ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, দুর্ঘটনাটি একটি ভয়াবহ ট্র্যাজেডি।

তুরিনের প্রধান বিমানবন্দরের কাছে শুট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নয়টি বিমান দুটি টাইট ফর্মেশনে উচ্চতা অর্জন করছে এবং একটি দূরে আকাশ থেকে পড়তে শুরু করেছে।

বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে। পাইলটকে বিমান থেকে বের হওয়ার পর প্যারাশুট দিয়ে নামতে দেখা যায়।

স্থানীয় ইতালীয় মিডিয়ার মতে, একটি প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বিমানটির পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষ লাগে। সম্ভবত একটি পাখি ইঞ্জিনে ঢুকে পড়ে।

 

একাত্তর/এআর
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর