অ্যান্টার্কটিকায় স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা ইরানের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

অ্যান্টার্কটিকা মহাদেশে সামরিক ও বৈজ্ঞানিক মিশনের জন্য স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা করেছে ইরান। 

বৃহস্পতিবার ইরানের চ্যানেল ওয়ান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। খবর প্রেসটিভি'র।   

শাহরাম ইরানি বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে, অ্যান্টার্কটিকা মহাদেশে ইরানের পতাকা উত্তোলন। সেখানে আমরা সামরিক ও বৈজ্ঞানিক গবেষণাতে সহযোগীর ভূমিকা পালন করবো।

তার এ বক্তব্যের সূত্র ধরে জানতে চাওয়া হয়- এর অর্থ কী অ্যান্টার্কটিকা মহাদেশে ইরান স্থায়ী ঘাঁটি গড়বে? জবাবে নৌবাহিনীর প্রধান বলেন, "ইনশাআল্লাহ" অর্থাৎ যদি আল্লাহ্‌র ইচ্ছা হয়।

তিনি বলেন, এটা শুধু সামরিক কর্মকাণ্ড নয়, সেখানে বৈজ্ঞানিক কাজকর্ম থাকবে এবং আমাদের বিজ্ঞানীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির দিকনির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, এ ধরনের উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা ইরানের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বিপুল সম্ভাবনার ইঙ্গিত করে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের এ উদ্যোগকে কীভাবে দেখছে তা জানা যায়নি। অ্যান্টার্কটিকা মহাদেশে যেকোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন এক অর্থে নিষিদ্ধ। 

১৯৫৯ সালে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি (এটিএস) স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ করা হয়। চুক্তিতে সই করা দেশগুলো ছিলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশগুলো পরবর্তীতে অ্যান্টার্কটিকায় ৫৫টিরও বেশি গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল। ২০১৯ সাল পর্যন্ত ওই চুক্তিতে সই করা দেশের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪।

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর