নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত তিন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম

নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও এক বাড়িতে বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৩২ বছর বয়সী এক শিক্ষার্থী বৃহস্পতিবার এই ঘটনা ঘটিয়েছে। তার প্রথম হামলার শিকার হন ৩৯ বছর বয়সী এক মা ও তার ১৪ বছরের মেয়ে। এ ছাড়া হাসপাতালে হামলায় একজন লেকচার (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতাল থেকে এক ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওই শিক্ষার্থী প্রথমে মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালায়। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। এরপর তিনি মেডিকেল সেন্টারে হামলা চালান। এ সময় হাসপাতাল থেকে ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীরা বেরিয়ে আসেন। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও এ সময় হাসপাতালের বাইরে নিয়ে আসা হয়।

একজন মেডিকেল শিক্ষার্থী জানান, প্রথমে চতুর্থ তলায় গুলি চলানো হয়। এ সময় চার থেকে পাঁচটি গুলি করা হয়। এরপর একটি পেট্রোলবোমা ছোড়া হয়।

এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

একাত্তর/এআর
গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে।...
দ্রুতই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে।
অমুসলিম হয়েও রমজান মাসের সবগুলো দিনে সিয়াম সাধনা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ডাচ নাগরিক। তার নাম মিকা স্টিভেনস। ১৫ বছরের এই ডাচ তরুণ রমজান মাসের শুরুর দিন থেকেই রোজা রাখতে শুরু করেন এবং শেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর