ইসরাইলের পাল্টা হামলা মাত্র শুরু: নেতানিয়াহু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:০২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পাল্টা হামলা তো মাত্র শুরু হয়েছে।

পাল্টা হামলা জোরদার করা নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।’ খবর বিবিসি’র।

শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা চালায়। ওই দিনই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই জানে আমরা জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’

এদিকে, স্থল অভিযান শুরুর আগে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা ১১ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে নির্দেশ দেয় ইসরাইল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে এ কথা জানানো হয়।

গাজার ১২ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরাইলি দাবিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। বিশ্বের অন্যান্য দেশ ও মানবাধিকার সংগঠন গুলোও ইসরাইলের এমন নির্দেশের নিন্দা জানিয়েছে।

 

একাত্তর/জো
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর