চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

বাইডেন তার ওভাল অফিসে রাত আটটায় এ ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে এ অফিস থেকেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে এটা একটি ঐতিহ্য।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বিবৃতিতে বলেন, ‘আগামীকাল প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের ওপর হামাসের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সহিংস যুদ্ধের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সংহতি প্রকাশের জন্য ইসরাইল সফর থেকে ফিরে আসার একদিন পরই তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন।

এদিকে, ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আক্রমণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল ব্রাজিল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর