ইসরাইল ও ইউক্রেনের জন্য ১০৬ বিলিয়ন ডলার চাইলেন বাইডেন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পিএম

মার্কিন কংগ্রেসের কাছে ইসরাইল ও ইউক্রেন এবং  সীমান্ত নিরাপত্তাসহ কিছু অগ্রাধিকার প্রকল্পের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলার তহবিল চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই চাহিদার কথা জানানো হয়। তবে বিশৃঙ্খলায় থাকা কংগ্রেসের কাছ থেকে কীভাবে এই অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হবে, তা সম্পর্কে কোনও কৌশল উল্লেখ করা হয়নি। খবর দ্য গার্ডিয়ান’র।

সম্প্রতি ইসরাইল সফর করেছেন বাইডেন। গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখা ইসরাইলি সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইসরাইল, ইউক্রেন, সীমান্ত নিরাপত্তা, শরণার্থী সহযোগিতা, চীনকে মোকাবিলায় উদ্যোগ এবং অন্যান্য বিতর্কিত অগ্রগাধিকারের জন্য তহবিলকে একত্রিত করার মাধ্যমে বাইডেন আশা করছেন বিলটি আবশ্যিকভাবে কংগ্রেসের অনুমোদন পাবে।

গত বছর প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রতিনিধি পরিষদের কোনো স্পিকার নেই। দলটির কয়েকজন আইনপ্রণেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহযোগিতা নিয়ে সংশয় প্রকাশ শুরু করেছেন। তারা হুমকি দিয়েছেন সরকারের ব্যয় মেটানোর তহবিল আটকে দেওয়ার।

বাইডেনের বাজেট প্রধান শালন্দা ইয়ং এক চিঠিতে ভারপ্রাপ্ত স্পিকার প্যাট্রিক ম্যাকহেনরিকে বলেছেন, বিশ্ব তাকিয়ে আছে এবং আমেরিকার জনগণ সঠিকভাবে প্রত্যাশা করছেন তাদের নেতারা ঐক্যবদ্ধ হবেন এবং তাদের অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেছেন, আমি কংগ্রেসের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিলকে একটি বিস্তৃত ও সর্বদলীয় বিল হিসেবে বিবেচনা করার জন্য।

প্রস্তাবিত ১০৬ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন, ইসরাইলের জন্য ১৪ বিলিয়ন, ইউক্রেন ও বাকি বিশ্বের জন্য মানবিক সহযোগিতায় ১০ বিলিয়ন, সীমান্ত নিরাপত্তায় ১৪ বিলিয়ন, ইন্দো-প্রশান্ত ও তাইওয়ানের জন্য ৭ বিলিয়ন প্রস্তাব করা হয়েছে।

 

একাত্তর/পিএজে
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার জেরে পদত্যাগের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা...
রিপাবলিকান-নেতৃত্বাধীন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা ‘রিডিস্ট্রিক্টিং’-এর জোরালো প্রচেষ্টা সত্ত্বেও চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন যুদ্ধ ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে যে অভিশংসন উদ্যোগ নেয়া হয়েছিল, তা মার্কিন প্রতিনিধি ব্যর্থ হয়েছে।...
টানা দুই দফা দেশের বাজারে দাম বাড়ার পর আবারও কমল স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ৮৫৮ টাকা। এতে ভ্যাটসহ...
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এই হাসপাতাল চালু হবে।
তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।
মাত্র বারো দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার । এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচ জনের সবাই নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর