সেই ‘অচল’ রিয়াদকে নিয়েই প্রশংসায় ক্রিকেটের ওঝারা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:১৫ পিএম

হি লাভস অ্যান আইসিসি ইভেন্ট- মাহমুদউল্লাহ রিয়াদ সম্পর্কে এমনটাই বললেন সাবেক ইংলিশ ক্যাপ্টেন নাসের হোসাইন। আফসোস, এই রিয়াদকেই কিনা রাখা হয়েছিলো বিশ্বকাপ দলের পরিকল্পনার বাইরে।

সেই রিয়াদই সেঞ্চুরি করে বিশ্বমঞ্চে খানিকটা মান বাঁচালেন বাংলাদেশ দলের। সমর্থক থেকে বিশ্লেষক সবাই বলছেন বাজে সিদ্ধান্তে নষ্ট করা হয়েছে রিয়াদকে। 
নি:শব্দে কেমন করে নিজের কাজটা করে যেতে হয় সেটা তার চেয়ে ভালো আর কে বা জানে? এই একেকটা বোবা ছবিও আজ মুখ ফুটে বলতে চায় তুমিই সেই লোন ওয়ারিওর মাহমুদউল্লাহ রিয়াদ।

শুধুই সমর্থক নয়, দেশি বিদেশি গণমাধ্যমেও আজ রিয়াদের স্তুতি। কারোই তো অজানা নয় ৩৭ এর এই রিযাদকে নিয়ে সাজানো হয়েছিলো নজিরবিহীন নাটক।
আমরা নতুন, আমরা উদ্যম আমরা যৌবনের দূত, বৃদ্ধ রিয়াদ এ পাড়ায় তোমার ঠাঁই নাই আর। ফিটনেস, রিফ্লেক্স, স্ট্রাইকরেট, মডার্ন ক্রিকেটে অচল পয়সা তুমি। 
অতএব, তাকে ছেঁটে ফেলেই সফলতার স্ক্রিপ্ট লিখতে চাইলো ওরা। বিধাতা অলক্ষ্যে মুচকি হাসে। সবইতো সেলুকাস বিচিত্র এই জীবনের খেলা কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে।

কত দিকে কত কথা, তবুও কোন কন্ট্রোভার্সি তাকে ছুতে পারে না। রিয়াদ একেবারে চুপ,  চালিয়ে যান তার একার লড়াই। ভেতরে ভেতরে রিয়াদ কেবল পাগলের মতো দৌড়ায় সুযোগের জন্য জাস্ট একটা সুযোগের।

রোজা রেখে তীব্র গরমে খেলেছেন ঘরোয়া ক্রিকেট লিগ। যেখানে যখন সুযোগ পেয়েছেন চালিয়ে গেছেন অনুশীলন।  সব জল্পনা কাটিয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপে ফিরলেন রিযাদ।

তবে তার পরীক্ষা যেন শেষ হওয়ার নয়, এবারে তার নতুন অ্যাসাইনমেন্ট ফিনিশার রিয়াদ যে হয়ে গেলেন টেলএন্ডার। এই লড়াইয়েও সাইলেন্ট কিলার ভীষণ একা। 
আট, সাত অবশেষে ফিরে পেলেন নিজের ছয় নম্বর জায়গাটা। ফিরেই দেখালেন ফাইন ওয়ানের ভেলকি। এই রিয়াদকে দিনের পরদিন নষ্ট করায় আবারো খেপেছেন লেজেন্ডারি ক্রিকেটাররা।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম বলছেন, পুরো ম্যাচ শেষ করে দিয়ে রিয়াদেকে কোন বিবেচনায় এতো নিচে খেলানো হয় তিনি বুঝতে পারেন না।
ওয়াসিম আকরাম বলেন, এমন ফিনিশার রেখে কী হবে, যখন আপনার ৪০ রানেই ৪ উইকেট থাকে না? তখন তো ফিনিশার কিছু করতে পারবে না।

আরেক সাবেক ক্রিকেটার মিসবাহ হক তো বলেছেন, মাহমুদউল্লাহর স্কিলকে রীতিমতো অপচয় করেছে বাংলাদেশ, যার খেসারত দিতে হচ্ছে এখন।

বিশ্বকাপে বাংলাদেশের মোট ছয়টা সেঞ্চুরি যার অর্ধেরেই মালিক এই অচল বুড়িয়ে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। প্রোটিয়াদের বিপক্ষে ১১ চার এবং ৪ ছয় দিয়ে সাজানো ইনিংসে দেখিয়ে তার লাস্ট ডান্স।

রিয়াদরা শুধু দেখিয়েই চলেন এতো কিছুর পরও তাদের থাকে না কোনো অন্তর্দাহও, থাকে না অসুস্থ প্রতিশোধের নেশা। কারণ ভালোই জানতেন জীবন ঠিক শোধ করে দেবে তার প্রাপ্য গোল।

 

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর