ফখরুলের জামিন নাকচ, কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

রাজধানীর রমনা থানার নাশকতা ও প্রধান বিচারপতির বাসভবনের ফটকে হামলা-ভাঙচুরের অভিযোগের মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এর আগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে নেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

মির্জা ফখরুল বয়স্ক, অসুস্থ এবং এজাহারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা ও ঘটনাস্থলে উপস্থিত না থাকায় জামিন দেয়ার জন্য তার আইনজীবী আবেদন করেন।

রোববার রাতে তাকে ডিবি অফিস থেকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ফখরুলকে এ মামলায় রিমান্ডে নেওয়ার কোনো আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়নি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফখরুলের আইনজীবীরা তাকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করেছিলেন। বিচারক এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কেএসএইচ/এসি
মাসব্যাপী মহান ‘বিজয়ের মাস’ উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশের মধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের...
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল...
আগামী ডিসেম্বর মাসে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি...
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয়টি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম ও শাহাদত হোসেন। শেষ দিকে...
নেত্রকোণা নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়েছে এবং এক ব্যক্তিকে ১ লাখ ১০...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর