আটকের পর জরিমানার বদলে পেলেন খাদ্য সহয়তা!

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৪৯ এএম

চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হওয়া ৪০টি ইজিবাইক ও অটোরিকশাসহ চালকদের আটকের পর কোনরকম জরিমানা বা মামলা না করে উল্টো খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুলাই) কক্সবাজার জেলার উখিয়া উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই ইজিবাইক ও অটোরিকশা আটক করে। পরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপকরণ বিতরণ করেন। 

উখিয়া উপজেলা প্রশাসন জানায়, দিনের শুরু থেকেই বিধিনিষেধ কার্যকরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিয়ম ভঙ্গ করে রাস্তায় যেসকল টমটম ও ইজিবাইক পাওয়া যায়, সবগুলোকে আটক করে স্থানীয় একটি স্কুল মাঠে জরো করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চালকদেরও পৃথক বসার ব্যবস্থা করা হয়। 

এরপর বিকেলে জেলা প্রশাসক মামুনুর রশীদের আগমনের পর বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। 

আরও পড়ুন: আপেল-আঙ্গুরও খায় কালা পাহাড়! 

খাদ্য সহায়তা পাবার পর চালকরা অঙ্গীকার করেন যে, বিধিনিষেধ অমান্য করে তারা আর রাস্তায় বের হবেন না। 

এসময় কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, সরকার কঠোর বিধিনিষেধ দিয়েছে সবার নিরাপত্তার জন্য। সরকারি এ নির্দেশনা সবার মেনে চলা উচিত। এ জন্য সরকার জাতীয় জরুরি সেবা চালু করেছে। প্রতিদিন এই সেবার মাধ্যমে খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

সহায়তা দেয়া খাদ্যসামগ্রী শেষ হয়ে গেলে প্রয়োজনে আবারও সহায়তা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। এছাড়া প্রয়োজনে জরুরী খাদ্য সহায়তা পেতে চালু করা সরকারের হটলাইন নাম্বার ৩৩৩ তে ফোন করারও পরামর্শ দেন তিনি। 

image



একাত্তর/আরএইচ

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা উন্মুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর