১৩ মৃত্যুর বিপরীতে ঝিনাইদহে নতুন রোগী ১৬৩

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫০ এএম

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ জুলাই) সকালে এতথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ড. সেলিনা বেগম। 

এদিকে একই সময়ে জেলায় ৪৪২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৬.৬৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, শৈলকুপাতে ২৮ জন, হরিণাকুন্ডুতে ১৮ জন, কালীগঞ্জে ১৯ জন, কোটচাঁদপুরে ৩২ জন ও মহেশপুরে ১৬ জন রয়েছে। 

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৮২ জন। একইসাথে জেলায় মোট মৃত্যু হয়েছে ১২৮ জনের। 

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর রশিদ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৮৯ জন রোগী। 

আরও পড়ুন: আটকের পর জরিমানার বদলে পেলেন খাদ্য সহয়তা!

তিনি আরও জানান, মরদেহ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে দাফন করা হবে। 

মৃত্যু ও সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে জেলায় চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে চলেছে স্থানীয় প্রশাসন। তবে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে এখনো উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। 


একাত্তর/আরএইচ

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর