জলদস্যুদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:৫৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের সাথে জলদস্যুদের গোলাগুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জলদস্যুদের আস্তানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৯ জুলাই) হাতিয়ার বয়ারচরের টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই জলদস্যুদের আটক করা হয়। অভিযানে আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড গুলি ছোঁড়ে কোস্টগার্ড।

আটক তিন জলদস্যু হলো লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর দরবেশ গ্রামের মৃত মো: শাহ আলমের ছেলে মো: আব্দুর রব (৫৫), অন্য দুইজন হলো একই এলাকার আব্দুর রহিম (৩০) ও মো: রবিন (২৪) । 

image


হাতিয়া স্টেশন কমান্ডার লে: এ এস এম লুৎফর রহমান জানান, জলদস্যুরা নদীতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে রাতে অভিযান করে কোস্টগার্ডের একটি টিম। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছুঁড়লে কোষ্টগার্ডও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় পালিয়ে যাওয়ার সময় তিন জলদস্যুকে আটক করা হয়। পরে জলদস্যুদের আস্তানা থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক (সাউন্ড গ্রেনেড) ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আমি অভিভূত: মোদি

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রব দীর্ঘদিন থেকে নদীতে ডাকাতি করে আসছে। তার বাড়ি হাতিয়ার পাশ্ববর্তী রামগতি উপজেলায়। সে হাতিয়ার সীমানা এলাকা টাংকির ঘাটে সাধারন মানুষকে জিম্মি করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। 

আব্দুর রবের বিরুদ্ধে হাতিয়া থানাসহ পাশ্ববর্তী অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আটক জলদস্যুদের অস্ত্রসহ হাতিয়া থানায় সৌপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করা হবে।


একাত্তর/আরবিএস

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর