হন্ডুরাসের কারা দাঙ্গায় পুলিশের যোগসাজশের অভিযোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

হন্ডুরাসের নারী বন্দিদের কারাগারে দাঙ্গায় যে ৪৬ জন কয়েদি নিহতদের কারও কারও দেহে পুলিশের বুলেট পাওয়া  যাওয়ায় সংগঠিত অপরাধের সঙ্গে পুলিশের সম্ভাব্য যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে দেশটির এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

হন্ডুরাসের ডেপুটি নিরাপত্তামন্ত্রী জুলিসা ভিয়ানুয়েভা জানান, রাজধানী তেগুসিগালপার প্রান্তে জুনে ওই কারাগারে দাঙ্গা চলার সময় এমএস-১৩ অপরাধী দলের সদস্যদের গুলি করে ও পুড়িয়ে মারা হয়, তাদের কয়েকজনের মরদেহে পুলিশের ১৫টি বুলেট পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী অপরাধী দল বারিও ১৮-র সদস্যরা এসব গুলি ছুড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। খবর রয়টার্স’র।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভিয়ানুয়েভা এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার তার ফেসবুক পেজে শেয়ার করা হয়।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বৈজ্ঞানিক প্রমাণ বলছে, যে বুলেটগুলো পাওয়া গেছে সেগুলোর ৯৬ শতাংশ পুলিশের।’ তদন্তে যা উঠে এসেছে তাতে ওই দাঙ্গায় পুলিশের যোগসাজশ আছে বলে ধারণা পাওয়া যাচ্ছে, যোগ করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ওই কারা দাঙ্গা হন্ডুরাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে অন্যতম। মন্ত্রীর এই অভিযোগের বিষয়ে দেশটির পুলিশের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

কতগুলো মরদেহের শরীরে বুলেট ছিল, কতগুলো বন্দুক উদ্ধার করা হয়েছে বা এগুলোও পুলিশের কিনা, না অন্য কোনো উৎস থেকে এসেছে- ভিয়ানুয়েভা অবশ্য তা জানাননি। 

তিনি বলেছেন, ‘এর মনে কী? অবশ্যই কোথাও একটা ষড়যন্ত্র ছিল। কাদের সঙ্গে? ঘটনার সময় সেখানে যারা ছিল, পুলিশের চৌকিগুলোতে যারা পাহারায় ছিল। তারা এক পক্ষকে অস্ত্র দিয়েছে কিন্তু অন্যদের দেয়নি।’

তবে বুধবার দেশটির নিরাপত্তামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কারাগারের ভেতর থেকে যে ১৯টি বন্দুক উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে মাত্র একটি আগে পুলিশের সম্পত্তি ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওই কারাগারের আগের প্রশাসন পুলিশের জন্য যেসব অস্ত্র, গুলি ও এমনকি গাড়ির আদেশ দিয়েছিল সেগুলো কখনই সরকারি সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

 

একাত্তর/জো
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর মাদক পাচার মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার পশ্চিম...
হাইতির একটি জেলখানা থেকে পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ আসামি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সেইন্টমার্কের এক কারাগারে এ ঘটনা ঘটেছে। কারাগারটি রাজধানী থেকে প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার)...
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি বিলিয়ার্ড হলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সময় রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর সান পেদ্রো সুলার কাছে চোলোমা শহরে এ ঘটনা...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর