ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। টাইফুনের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহতম ওই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেবু প্রদেশের বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরে যেতে শুরু করেছে। সেবু প্রদেশ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নজিরবিহীন বন্যার পানি শহর ও নগরগুলোতে ছড়িয়ে পড়েছে, গাড়ি, ট্রাক এমনকি বিশাল শিপিং কন্টেইনারগুলো ভাসিয়ে নিয়ে গেছে।

সিভিল ডিফেন্সের উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো স্থানীয় রেডিও আউটলেট ডিজেডএমএম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, সেবুতে ৪৯ জন মারা গেছেন। তিনি সামগ্রিক সংখ্যা নিশ্চিত করেছেন।

আলেজান্দ্রো বলেন, প্রধান শহরগুলো, উচ্চ নগরায়িত এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। ২৬ জন নিখোঁজ রয়েছে। বন্যা কমে গেছে। এখন আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের রাস্তা আটকে দেওয়া ধ্বংসাবশেষ পরিষ্কার করা।

বুধবার (৫ নভেম্বর) সকালে এএফপির সাংবাদিকরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা এ সময় আগের দিন যেসব রাস্তা বন্যায় নদীতে পরিণত হয়েছিলো সেগুলো পরিষ্কার করছিলেন।

৫৩ বছর বয়সী রেনাল্ডো ভার্গারা এএফপিকে বলেন, গতকাল এখানে বন্যা সত্যিই তীব্র ছিল।’ তিনি আরো বলেন, তার ছোট দোকানের সবকিছু ভেসে গেছে। নদী উপচে পড়ায় সেখান থেকে পানি ছড়িয়ে পড়ে। ভোর চারটা বা পাঁচটার দিকে, পানির স্রোত এতটাই তীব্র ছিল যে কেউ বাইরে পা রাখতেও পারছিল না। এরকম কিছু এর আগে কখনো ঘটেনি।

আবহাওয়া বিশেষজ্ঞ চারমাগনে ভারিলা জানান, কালমেগি সৃষ্ট ভূমিধ্বসের ২৪ ঘণ্টা আগে, সেবু নগরীর আশেপাশের এলাকা ১৮৩ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত হয়, যা মাসিক গড়ে ১৩১ মিলিমিটারেরও বেশি ছিলো।

মঙ্গলবার, প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, বন্যার পানি ছিলো কেবলই ধ্বংসাত্মক। আমরা আশঙ্কা করেছিলাম কেবল বাতাস বিপজ্জনক হবে, কিন্তু পানি আমাদের জনগণকে সত্যিই ঝুঁকির মধ্যে ফেলেছে।

একাত্তর/আরএ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর