ফিলিপাইনে ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ফিলিপাইনসের আবহাওয়া বিভাগ একটি জরুরি সতর্কতা জারি করেছে। শনিবারের ওই সতর্ক বার্তায় প্রাণঘাতী ঝড়ো হাওয়া সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, বিশাল টাইফুন ফাং-ওয়াং (স্থানীয় নাম উওয়ান) দেশের পূর্ব উপকূলে এগিয়ে আসছে এবং রোববার রাতে সুপার টাইফুনের শক্তিতে উন্নীত হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ঝড়টির দেড় হাজার কিলোমিটার (৯৩২ মাইল) প্রসারিত বৃত্তাকার, এমনকি দেশের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া নিয়ে আসছে। খবর রয়টার্সের। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) পর্যন্ত বাড়তে পারে, যা বাড়িঘর ধ্বংস, গাছ উপড়ে ফেলতে এবং কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করতে সক্ষম।

আবহাওয়া পূর্বাভাসকারী বেনিসন এস্তারেজা বলেছেন, ঝড়টির আকার এতো বিশাল যে এটি প্রায় সমগ্র দেশকে ঢেকে ফেলতে পারে। এটি পূর্ব ফিলিপাইনসের দিকে অগ্রসর হয়ে রোববার রাতে স্থলভাগ স্পর্শের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে দেশটির সরকার সোমবারের জন্য বেশ কয়েকটি স্থানীয় স্কুলে ক্লাস স্থগিত করেছে। বাতিল করা হয়েছে ফিলিপাইন এয়ারলাইন্স ফ্লাইট। উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার ঝুঁকিতে থাকা অঞ্চলে উচ্চসতর্কতা এবং সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে।

এদিকে সাম্প্রতিক টাইফুন কালমেগির ধ্বংসাত্মক প্রভাবে ফিলিপাইনসে কমপক্ষে ২০৪ জন এবং ভিয়েতনামে পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া লক্ষাধিক মানুষ বাস্তুহারা, উপকূলীয় সম্প্রদায়গুলোতে গাছ উপড়ে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছুরণ ঘটেছে।

তার মধ্যে ভিয়েতনামে প্রায় তিন হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় পাঁচ লাখ মানুষ এখনও বিদ্যুৎ বিহীন। 

কালমেগি, এ বছর ফিলিপাইনসে আঘাত করা ২০তম ঝড়, যা বাড়িঘর ডুবিয়ে, বন্যা সৃষ্টি করেছে। সরকার মানুষদের স্থানান্তর এবং উদ্ধারের জন্য সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছে।

প্যাসিফিকের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনস টাইফুন প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। আবহাওয়া ব্যুরো ঝুঁকি কমাতে জনগণকে বাড়িতে থাকতে, বন্যাপ্রবণ এলাকা এড়াতে এবং সরিয়ে নেওয়ার আদেশ মেনে চলতে আহবান জানিয়েছে। 

একাত্তর/এসি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর