ইসরাইলের ইলাতে হুতিদের ড্রোন হামলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর লোহিত সাগরের তীরবর্তী ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার এ ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি মুখপাত্র।

ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেলআজিজ বিন হাবতৌর ইসরাইলে হুতিদের ড্রোন হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, এসব ড্রোন ইয়েমেনের। খবর এএফপি’র।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী দেশটির দক্ষিণের দূরবর্তী শহর ইলাতের আকাশে ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করেছে বলে জানায়। পরে ইলাতের বাসিন্দাদের সতর্ক করতে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ইলাত শহরটি জর্ডান ও মিসর- উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

এর আগে, ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যমের খবরে ইলাত শহরের আকাশে একটি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে বলে জানানো হয়। এতে বলা হয়, এ ড্রোনটির সম্ভাব্য উৎস ইয়েমেন বলে ধারণা করা হচ্ছে। তবে শহরটিতে আঘাত হানার আগেই লোহিত সাগরে সেটি ভূপাতিত করে ইসরাইলি যুদ্ধবিমান।

ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলা এবং উত্তরাঞ্চলে হিজবুল্লাহর গোলাবর্ষণে বাস্তুচ্যুত ইসরাইলিদের ওই শহরটিতে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের বাসিন্দারা বলেছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোন হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। গত দুই সপ্তাহ ধরেই ইসরাইলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায়ই হামলার চেষ্টা করেছে হুতিরা। ইতিমধ্যে তাদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর