পেট্রাপোল বন্দরে বাংলাদেশি গবেষকের ডলার ছিনতাই, গ্রেপ্তার এক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

ভারত থেকে দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক বাংলাদেশি গবেষক। তারা কাছে থেকে ডলার ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে তদন্ত নেমে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার আপন মন্ডল নামে ওই ছিনতাইকারীকে পাকড়াও করে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযুক্ত আপনের বাড়ি পেট্রাপোল থানা এলাকায়।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের বহু যাত্রী যাতায়াত করেন। সে কারণে বন্দর এলাকায় রয়েছে একাধিক মুদ্রা বিনিময় কেন্দ্র। ওই এলাকায় কিছু যুবক আছেন যারা যাত্রীদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যান। বাংলাদেশি ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি সেখানে পিএইচডি (গবেষণা) শেষ করে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিলেন। 

পুলিশ আরও জানায়, পেট্রাপোল বন্দরে আসার পর ডলার বিনিময়ের কথা বলে ওই গবেষকের কাছে থাকা ৩০০ ডলার কেড়ে নিয়ে পালিয়ে যান আপন মন্ডল। এ ঘটনায় ওই গবেষক পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

স্থানীয়দের অভিযোগ, পেট্রাপোল বন্দর এলাকায় বহু যুবক আছেন যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া যাত্রীদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, কিন্তু পরে যাত্রীদের ওপর জোরজুলুম করেন এবং ভয় দেখান। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর