নারী উত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

ভোলা শহরের চরনোয়াবাদ এলাকায় নারীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক বৃদ্ধ সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইনস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব (৬০) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

এ ঘটনার পুলিশ অভিযুক্ত সুজন (৩২) নামে এক যুবককে আটক করেছে । আটক সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় সুজন ওই নারীর গতিরোধ করে সাহায্য হিসেবে টাকা দাবি করেন। ওই নারী টাকা না দেয়ায় সুজন অসৌজন্যমূলক আচরণ করার পাশাপাশি তাকে উত্যক্ত করে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সবজি বিক্রেতা আব্দুর রব এর প্রতিবাদ করলে সুজন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আব্দুর রবের মৃত্যু হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুজনকে আটক করেছে। আব্দুর রবের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর