চরম নেতৃত্ব সংকটে এনভিডিয়া; প্রধান নির্বাহীর পদ হারাচ্ছেন জেনসেন?

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

সিইওর পরকীয়ার জেরে নজিরবিহীন নেতৃত্ব সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। বান্ধবীর বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে ৬৫ বছর বয়সী জেনসেন হুয়াং। আলোচনা চলছে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতাকে।

এরই মধ্যে সামনে এসেছে আরও এক কলঙ্কিত অধ্যায়। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও সম্পর্ক ছিল হুয়াংয়ের। বিষয়টি নিয়ে কর্মীদের কাছে দেওয়া বার্তায় স্ত্রী ও পরিবারের কাছে অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, সম্ভাব্য বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ আমলে নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকেরও প্রস্তুতি নিচ্ছেন তারা। নতুন সিইও খুঁজতে সহায়তা নেওয়া হচ্ছে বাইরের একটি প্রতিষ্ঠানের। এছাড়া, স্থায়ী উত্তরসূরি না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগের বিষয়টিও আছে বিবেচনায়।

এর আগে, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালিসের সাথে জেনসেনের সম্পর্কের খবর সামনে এলে, বাজার থেকে দুই দিনেই সোয়া চারশ বিলিয়ন ডলার হারায় এনভিডিয়া। আর সাড়ে ছয় বিলিয়ন ডলার ব্যক্তিগত ক্ষতির মুখে পড়েন প্রধান নির্বাহী।

উল্লেখ্য, তিন দশকের বেশি সময় ধরে হুয়াংয়ের নেতৃত্বেই গেমিং চিপ নির্মাতা থেকে এআই শিল্পের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে এনভিডিয়া। ফলে তার বিদায় শুধু একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তন নয়, বরং বৈশ্বিক এআই ও সেমিকন্ডাক্টর শিল্পেও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

একাত্তর/এফআর
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ জায়ান্ট এনভিডিয়া-এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কোম্পানির বোর্ড। এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের কথা সামনে...
মোবাইল আর্থিক সেবাদানকারী কোম্পানি নগদ-এ পুরানো পর্ষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার।
দেশে বিদ্যমান বৈদেশিক মুদ্রার সংকট আগের বছরের তুলনায় কিছুটা কমেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স-এবিবি।  সোমবার এবিবি আয়োজিত বাংলাদেশ ব্যাংকিং সেক্টর আউটলুক ২০২৩ এর এক সংবাদ...
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের খাদ্যপণ্যে প্রভাব ফেলেছে। সামনের দিকে কিছুটা সংকট আসছে। সোমবার (১৬ মে) বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ...
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে...
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর