সরকারকে অভিনন্দনে হিংসায় জ্বলছে বিএনপি: কাদের 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চারবার বিজয়ী হয়ে সরকার গঠনের পর  বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা যে অভিনন্দন বার্তা পাঠাচ্ছে, তাতে বিএনপি হিংসার আগুনে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নতুন সরকারকে অভিনন্দন জানাবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা নতুন কিছু না।

তিনি বলেন, আমরা কারোর স্বীকৃতির জন্য চাতক পাখির মত অপেক্ষা করছি বিষয়টা মোটেও এমন না। সরকারকে একের পর এক অভিনন্দন বার্তায় হিংসার আগুনে জ্বলছে বিএনপি।

এ সময় বিএনপির কর্মসূচি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাসী কাজে জড়ালে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, কর্মসূচি দেয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি জন শান্তি নষ্ট করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷

‘তথাকথিত আন্দোলনের নামে তারা এখন দেশে-বিদেশে হাসি তামাশার পাত্র হয়েছে,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের মনে করেন, সারা পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য পরিস্থিতি জটিল অবস্থার মধ্যে রয়েছে। যুদ্ধ বাড়ছে, পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দ্রব্যমূল্য বাড়লে তার দায় সরকার এড়াতে পারে না। 

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর