হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন এক বাংলাদেশি ক্রু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম

এবার এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

শুক্রবার মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এতে হামলা চালায় হুতিরা। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন লেগে যায়। শনিবার সকালেও এর একাংশে আগুন জ্বলতে দেখা গেছে।

হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় মার্লিন লুয়ান্ডাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। 

এদিকে হামলার পরপরই ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তমের কাছে সাহায্যের জন্য আবেদন জানায় মার্লিন লুয়ান্ডা। তাতে দ্রুত সাড়া দিয়েছে বিশাখাপত্তম। 

এনডিটিভি বলেছে, এখন তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যুদ্ধজাহাজটি।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে, বাণিজ্যিক জাহাজের সুরক্ষা এবং নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অবিচল এবং প্রতিশ্রুতিবদ্ধ। 

ক্ষতিগ্রস্ত জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলেছে, এ হামলায় কোনো ক্রু হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। এর পরপরই ইসরাইলের পক্ষ নিয়ে হুতিদের লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

সবশেষ চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। 

আরবিএস
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর