প্লেনের ইমার্জেন্সি দরজা খুলে ফেললেন যাত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

আকাশপথ ভ্রমণে প্রায় প্রতিদিনই ঘটছে সব ঘটছে অস্বাভাবিক সব ঘটনা। প্লেনের ভেতরে সাপ থেকে শুরু ডানার নাট-বল্টু খোলা থাকার মতো ঘটনা প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে। এবার মেক্সিকোর এক নাগরিক ঘটালেন তেমনই এক আজব ঘটনা। যা সামাজিক মাধ্যমে আসতেই ভাইরাল।

মেক্সিকো সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুক্রবার একটি বিবৃতিতে জানিয়েছে, একজন যাত্রী প্লেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন এবং বেরিয়ে গিয়ে দিব্যি ডানার ওপর হাঁটাহাঁটি করতে থাকেন। পরে সেখান থেকে যাত্রীকে আটক করে নিয়ে যায় বিমানবন্দরের পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, গুয়াতেমালাগামী একটি ফ্লাইটের এক যাত্রী রানওয়ের একটি নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকা ফ্লাইটটির ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন। এরপর তিনি একটি ডানায় দাঁড়িয়েছিলেন এবং তারপর আবারও ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে পুলিশ যাত্রীকে ধরে নিয়ে যায়।

এতোটুকু শুনে মনে হবে, আসলে এটি কোন যাত্রীর খামখেয়ালির একটি ঘটনা। কিন্তু প্রকৃত ঘটনাটি ছিলো একেবারেই উল্টো। গেলো বৃহস্পতিবারের সেই ঘটনা সাক্ষী থাকা ওই ফ্লাইটির যাত্রীরা একটি লিখিত আর্জি দিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে, সেখানে আটক ওই যাত্রীকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তারা।

ওই বিবৃতিতে কয়েক ডজন যাত্রী অভিযোগ করেন, প্লেনটি ছাড়তে বিলম্ব হচ্ছিলো। এ সময় বায়ুচলাচল বা পানি ছাড়াই তাদেরকে চার ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়। তখন তাদের সবার সায় নিয়ে এবং দমবন্ধ পরিস্থিতি থেকে বাঁচতেই ওই যাত্রী ‘ইমার্জেন্সি এক্সিট’ খুলে ফেলেন, যাতে ভেতরে বাতাস ঢোকে।

গুয়াতেমালাগামী অ্যারোমেক্সিকোর এই ফ্লাইটের কমপক্ষে ৭৭ জন যাত্রী নোটবুকের কাগজে হাতে লেখা এক বিবৃতিতে কর্তৃপক্ষের ভাষ্যের প্রতিবাদ জানান। পরে সেই বিবৃতি তারা সামাজিক মাধ্যমে ছেড়ে দিলো ঘটনা ভাইরাল হয়ে পড়ে। তাদের প্রতি সমর্থন জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে।

বিবৃতিতে যাত্রীরা বলেন, বিলম্ব এবং বাতাসের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে যা যাত্রীদের স্বাস্থ্যকে বিপন্ন করে তোলে। তিনি আমাদের জীবন রক্ষা করেছেন। সব মিলিয়ে যাত্রীরা অসন্তুষ্ট ছিলেন এবং তাদের মধ্যে একজন জরুরি দরজা খুলে উইং দিয়ে বেরিয়ে আসেন। প্লেনের যাত্রীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীর নাম পরিচয় প্রকাশ করেনি। তবে যাত্রীটি পুলিশ হেফাজতে আছে কি-না, তা নিয়েও কোন ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো নিশ্চিত করেছে যে, গুয়াতেমালা সিটিগামী নেই ফ্লাইটি বৃহস্পতিবার ৪ ঘণ্টা ৫৬ মিনিটের জন্য বিলম্বিত হয়েছিলো।

এআরএস
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর