শেরপুরে গৃহবধূ ধর্ষণ, সালিস থেকে পালালো ধর্ষক

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৮:৫৬ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৮)। ধর্ষণের দায়ে অভিযুক্ত মনিরকে (৩৮) নিয়ে গ্রামে সালিশি বৈঠক বসানো হলে সেখান থেকে পা‌লি‌য়ে যায় সে। পরে শ্রীবরদী থানায় ধর্ষ‌ণের অভি‌যো‌গে মামলা ক‌রেন ওই গৃহবধূ।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নির্যাতিত গৃহবধূ দুই সন্তানের জননী। অভিযুক্ত কৃষক মনিমুক্তা ওরফে মনির (৩৮) পার্শ্ববর্তী রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা দক্ষিণপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন হাজীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তার স্বামী ঢাকায় দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সেখানেই থাকেন। দুই শিশু সন্তান নিয়ে শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন ওই গৃহবধূ। সে সুযোগে মনির তাকে মাঝে-মধ্যেই উত্ত্যক্ত করতো।

আরও পড়ুন: শেষ মুহূর্তে রাজধানীর হাসপাতালে আসছেন বেশিরভাগ রোগী

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। বৈঠক চলাকালীন সময়ে একজনের সাথে কথা বলতে চেয়ে মনির দৌঁড়ে পালিয়ে যায়।

শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস একাত্তর‌কে বলেন, নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা চেষ্টা কর‌ছি আসামিকে গ্রেপ্তার কর‌তে।

একাত্তর/আরবিএস  

সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
অনলাইন বুলিং প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ আইনের মূল লক্ষ্য...
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর