চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবি চত্বর বাঁচাতে প্রতিবাদ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৮:৫৮ পিএম

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় শতবর্ষী গাছ কেটে ফেলে, বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মানব-বন্ধন করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধাসহ আপামর মানুষ।

বুধবার (১৪ জুলাই) বিকেলে সিআরবি চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ও মহানগরী কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানব-বন্ধন ও সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেন।

সিআরবি’তে বাণিজ্যিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রামের সিআরবি ভবন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

তারা বলেন, মহামারির সুযোগকে কাজে লাগিয়ে কিছু স্বাস্থ্য ব্যবসায়ী চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি’র প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, তথাকথিত উন্নয়ন প্রকল্প ও বাণিজ্যিক প্রকল্পের গ্রাসে ইতিমধ্যেই চট্টগ্রাম শহরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত-স্থান, পার্ক, খেলার মাঠ ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে গৃহবধূ ধর্ষণ, সালিস থেকে পালালো ধর্ষক

এখন একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত-স্থান নষ্ট করে পরিবেশের আরও ক্ষতি করতে চাইছে একটি মহল। যা কোন অবস্থাতেই নগরবাসী মেনে নেবে না বলে হুশিয়ারিও দেন তারা।


একাত্তর/আরএ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর