পাকিস্তানে কারচুপিতে জেতানোয় আসন ছাড়লেন বিজয়ী প্রার্থী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম

পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে কারচুপি করে জেতানোর অভিযোগ তুলে আসন ছাড়লেন করাচির প্রাদেশিক পরিষদের পিএস-১২৯ আসনে জয়লাভ করা জামায়াতে ইসলামির হাফিজ নাঈম উর রহমান।

গত সপ্তাহের বিতর্কিত জাতীয় নির্বাচনের জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

নিজের জয়ের পর সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম উর রহমান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী সাইফ বারি বেশি ভোট পেয়েছেন। কিন্তু ভোট গণনায় কম দেখানো হয়েছে। তাই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনী স্বচ্ছতার প্রশ্নে হাফিজ নাঈম বলেন, কেউ যদি অবৈধভাবে আমাদেরকে জেতানোর চেষ্টা করেন তা আমরা মেনে নিবো না। জনগণের রায়ের প্রতি সম্মান জানানো উচিত। তিনি বলেন, জয়ীকে জিততে দাও, পরাজিতকে নয়।

নির্বাচনী ফল নিয়ে তিনি বলেন, ফলাফলে আমি ২৬ হাজার ভোট পেয়েছি। আর পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ৩১ হাজার ভোট পেলেও ফলাফলে দেখানো হয়েছে তিনি ১১ হাজার ভোট পেয়েছেন।

কিন্তু হাফিজ নাঈমের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান নির্বাচন কমিশন বলেছে, পিএস-১২৯ আসনটি কে নেবেন তা স্পষ্ট নয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, করাচির প্রাদেশিক পরিষদের পিএস-১২৯ আসনে জয়লাভ করেন জামায়াতে ইসলামির হাফিজ নাঈম উর রহমান। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন অনেক আসনেই সহিংসতা ও ভোট কারচুপির খবর পাওয়া গেছে।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর