তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের অহংকার শেষ হবে: নরেন্দ্র মোদি  

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:৪৪ এএম

শুক্রবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থেকে লোকসভার নির্বাচনে প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুরুতেই তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, নারীদের ওপর অত্যাচার, গরিব মানুষদের রুপি লুটের অভিযোগ তুলে এই সরকারকে উৎখাতের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন 'আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টা আসনেই যাতে পদ্মফুল ফোটে।' 

তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের প্রসঙ্গ টেনে মোদি এও বলেন, তৃণমূলের অহংকার ওদের পাশে একটা নিশ্চিত ভোট ব্যাংক আছে। কিন্তু এবার এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। এবার মুসলিম মা, বোনেরা তৃণমূলের গুন্ডারাজকে উপরে ফেলার জন্য আগে এগিয়ে আসবে। ওদের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।

এদিনের মঞ্চ থেকে মোদি স্লোগান দেন 'এইবার' জবাবে দর্শকদের কাছ থেকে উত্তর আসে '৪০০ পার'। 

এদিন মঞ্চে প্রায় আধ ঘণ্টা বক্তব্য রাখেন মোদি, যার মধ্যে বেশিরভাগটাই ছিল সন্দেশখালি প্রসঙ্গ। গত প্রায় দুই মাস ধরে সেখানে জোর করে জমি দখল, নারীদের উপর অত্যাচার, নিপীড়নের ঘটনা ঘটেছে। মোদী বলেন 'মা-মাটি-মানুষের ঢোল পেটানো তৃণমূল সরকার সন্দেশখালির মা, বোনেদের সাথে যা করেছে, তা দেখে গোটা দেশ দুঃখ পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে। রাজা রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই জিনিস দেখলে তার আত্মাও কেঁদে উঠতো।' 

তিনি আরও বলেন, তৃণমূলের নেতারা মা, বোনেদের সাথে যা করেছে তা সব সীমা পার করেছে। অবশেষে বিজেপি নেতাদের আন্দোলনের ফলে অভিযুক্তকে (শাহজাহান শেখ) আটক করতে বাধ্য হয়েছে। 

মমতাকে নিশানা করেই মোদির স্পষ্ট বক্তব্য 'দুই মাস ধরে শাহজাহান পলাতক ছিলো, কেউ তো আছে যারা ওকে রক্ষা করছে। এরকম তৃণমূলকে ক্ষমা করবেন?' 

মোদির অভিমত 'সন্দেশখালির অত্যাচারিত নারীদের থেকেও কয়েকটা মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে গেল, তৃণমূলের কাছে।' 

বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন 'জোটের নেতারা এখন সন্দেশখালির ঘটনা নিয়ে চোখ, কান, মুখ সব ঢেকে রেখেছে। তারা পাটনা বেঙ্গালুরু, মুম্বাইতে বৈঠক করছে অথচ মুখ্যমন্ত্রী মমতার কাছে উত্তর চাওয়ার হিম্মত নেই বাম এবং কংগ্রেসের।' 

মোদি বলেন 'দুর্নীতি ও অপরাধের মডেল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ, পৌরসভা নিয়োগ, সীমান্তে গবাদি পশু পাচার সবকিছুতেই দুর্নীতি। এমন একটিও জায়গা নেই যেখানে দুর্নীতি আর অনিয়ম হয়নি।' 

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি 'আমি ওয়াদা করছি তৃণমূল সরকার গরিব মানুষের যে পয়সা লুট করেছে, তা ফেরত পাঠাতে হবে। মোদি ছেড়ে দেওয়ার মানুষ নয়। মোদি এদের গালি শুনে ভয় পায় না, ওদের গালি শুনে থেমে যাওয়ার মানুষও নয়।' 

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সাংসদ সৌমিত্র খাঁ প্রমুখ। 

রাজভবনে মোদী মমতার বৈঠক: 

আরামবাগের সভা শেষ করেই সেখান থেকে বিকালে কলকাতায় রাজভবনে (রাজ্যপালের সরকারি বাসভবন) এসে ওঠেন প্রধানমন্ত্রী। কিছু পরে সেখানে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সন্ধ্যা ছয়টা থেকে উভয়ের মধ্যে শুরু হয় সেই বৈঠক। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে সেই বৈঠক।

বৈঠক শেষে সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী বলেন, এটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিলো। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে তার সাথে প্রটোকল অনুযায়ী দেখা করতে হয়। তাই তার সাথে দেখা করে গেলাম রাজ্যের কথা বললাম। আর কিছুক্ষণ গল্প করলাম।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর