মুম্বাই হামলার মাস্টারমাইন্ড আজমের মৃত্যু!

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম

পাকিস্তানে আবারও জঙ্গির রহস্যজনক মৃত্যুর খবর। মাত্র দুই দিনের ব্যবধানে দুই শীর্ষ জঙ্গি মারা যাওয়ার খবরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড আজম চিমা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

পাকিস্তানভিক্তিক সন্ত্রাসি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার অন্যতম কমান্ডার আজম চিমা ফয়সলাবাদে মারা গেছেন বলে নিশ্চিত করেছে ভারতের গোয়েন্দা সূত্র। মৃত্যুর পর ৭০ বছরের আজম চিমার মরদেহ একই শহরে গোপনে দাফন করা হয়েছে। ফয়সলাবাদের মালখানাওয়ালাতেই বছর কয়েক গা ঢাকা দিয়েছিলেন আজম। সেখানেই মৃত্যু হয় তার। যদিও এখনও পর্যন্ত লস্কর-ই-তৈয়বা এনিয়ে কোনো মন্তব্য করেনি।

মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড আজম লস্কর-ই-তৈয়বার অন্যতম কমান্ডার এই আজম চিমার ছকেই রক্তাক্ত হয়েছিলো ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। ২০০৮ সালের মুম্বাই হামলার ছকই শুধু নয়, ২০০৬ সালেও মুম্বাইয়ের ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম মূলচক্রীও ছিলেন তিনি।

আজম চিমা দেহরক্ষীদের ঘেরাটোপে দেখা যেতো। বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়াতেন তিনি। করাচি, লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন জায়গার জঙ্গি সংগঠনের আস্তানায় যেতেন আজম। সেখানে তাকে প্রশিক্ষণ দিতেও দেখা যেতো। আজমের নাকি ভারতসহ বিভিন্ন দেশের মানচিত্র সম্পর্কে ধারণা ছিলো স্পষ্ট। তাই বিভিন্ন হামলার ঘটনায় ছক কষতে তিনি অগ্রণী ভূমিকা নিতেন।

আমেরিকার ডিপার্টমেন্ট অফ ট্রেজারি জঙ্গি আজম চিমাকে লস্কর অপারেশনের ‘মূল কমান্ডার’ হিসাবে বর্ণনা করেছে। এমনকি ওসামা-বিন-লাদেনের আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন আজম। ২০০৮ সালে আমেরিকাতে স্মরণকালের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার নেপথ্যেও ছিলো আজমের মাথা। আমেরিকার এই জঙ্গিকে ধরতে কম চেষ্টা চালায়নি। কিন্তু শেষ পর্যন্ত তার নাগাল পায়নি আমেরিকার তুখোড় গোয়েন্দারা। 

একাত্তর/এসি
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
এবার টেলিভিশনের লাইভে এসে দারুণ এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর