চিহ্নিত জঙ্গিকে সাধারণ মানুষ বলে বিব্রত হলেন হিনা রাব্বানি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

এবার টেলিভিশনের লাইভে এসে দারুণ এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। এর আগেও ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের টকশোতে গণতন্ত্র এবং জঙ্গিদের মদত দেয়া নিয়ে প্রশ্নের উত্তর না দিতে পেরে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান হিনা। 

কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরাতে লাইভে এসে প্রায়ই একই কাণ্ড করে বসলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের দ্বারা নিষিদ্ধ এক জঙ্গি নেতাকে সাধারণ মানুষ হিসাবে আখ্যায়িত করে ফেঁসে যান হিনা। সংবাদ উপস্থাপক ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য উপাত্ত দিলে বিব্রতবোধ করেন তিনি।

গেলো ৭ মে পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি অভিযুক্ত স্থাপনায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক বিমান অভিযান পরিচালনা করে ভারত। দিল্লি দাবি করে, অপারেশন সিঁদুর চলার সময় বিমান হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হন। নিহত সন্ত্রাসীদের এক জানাজায় নেতৃত্ব দেন হাফিজ আবদুর রউফ। 

এই ব্যক্তি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ছোট ভাই হাফিজ আবদুর রউফ। ভারতের দাবি অপারেশন সিঁদুরে আজহারের পরিবারের অন্তত ১৪ জন মারা গেছে। মাসুদের নিহত পরিজনের জানাজায় তাঁর ভাই হাফিজ আবদুর রউফের হাজির থাকার ছবি ভাইরাল হয়। 

সেই ছবিটি দেখিয়ে উপস্থাপক হিনা রাব্বানিকে দেখালে তিনি বলেন, ছবিতে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তিনি একজন সাধারণ পাকিস্তানি, নিষিদ্ধ সন্ত্রাসী হাফিজ আবদুর রউফ নন। তখন উপস্থাপক জানান, এই ছবিকে অস্বীকার করেনি পাকিস্তানের সেনাবাহিনী। তখন হিনা বলেন, সন্ত্রাসী রউফকে রক্ষা করার চেষ্টা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ কারণে সাধারণ এক ব্যক্তিকে রউফ হিসাবে দাবি করা হয়েছে। 

কান্দাহার প্লেন হাইজ্যাক, ২০০১ সালে দিল্লিতে পার্লামেন্ট অ্যাটাক, ২০১৬ সালের পাঠানকোট এবং ২০১৯ সালের পুলওয়ামায় নাম জড়ানো রউফ ‘লস্কর–ই–তৈয়বা’র অন্যতম মাথা। আমেরিকার নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় নামও রয়েছে তার। নিহতদের শেষকৃত্যে রউফের উপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়ে পাকিস্তান।

এই বিতর্কের আবহে নিজেদের মুখ বাঁচাতে ইসলামাবাদে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ছবিতে যাকে দেখা যাচ্ছে, সেই রউফ নেহাতই একজন সংসারী, নিরীহ মানুষ। সন্ত্রাসের সঙ্গে তার কোনো যোগ নেই।

আল জাজিরার লাইভে ঠিক একই দাবি করেন হিনা রাব্বানি। তিনি পাকিস্তানের দাবিকে আরও জোর করার চেষ্টা করেন। বলেন, অপারেশন সিঁদুরে নিহত সন্ত্রাসীদের জানাজার নেতৃত্বদানকারী কেবল একজন সাধারণ পাকিস্তানি মানুষ ছিলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কুখ্যাত বিশ্ব সন্ত্রাসী নন। 

হিনা বলেন, আমি আপনাকে দায়িত্ব ও প্রমাণসহ বলছি, এই ব্যক্তির পরিচয় নিয়ে ভারতের দাবি সঠিক নয়। এই ব্যক্তিটি ভারত যাকে দাবি করছেন, তিনি নন।

পাকিস্তানে লাখ লাখ আবদুর রউফ আছে। তখন তাকে জানানো হয়, রউফের জাতীয় পরিচয়পত্রের নম্বর, আর যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ রউফের পরিচয়পত্রের নম্বর এক। হিনা মুখ বাঁচানোর চেষ্টা করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী এই ব্যক্তিকে (ভাইরাল ছবিতে) রক্ষা করছে। পাকিস্তানি সেনাবাহিনী সেই ব্যক্তিকে রক্ষা করছে না, যাকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে।

পাকিস্তানি রাজনীতিবিদ বলেন, আইএসপিআর (পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ) স্পষ্টভাবে বলেছে যে এটি একই ব্যক্তি নয়, এবং আপনি এখানে বসে আমাকে বলেছেন যে তারা কেবল তাকে রক্ষা করেছেন এবং বলেননি যে এটি একই ব্যক্তি নয়।

আবদুর রউফকে নিয়ে পাকিস্তানের মিথ্যা দাবি

রউফের জানাজায় উপস্থিত থাকার ছবি প্রকাশ পাওয়ার সাথে সাথেই পাকিস্তানি সেনাবাহিনী তাকে ‘সাধারণ মানুষ’ বলে অভিহিত করে। এই প্রক্রিয়ায়, পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাঞ্জাবের মুদ্রিকে অবস্থিত লস্কর-ই-তৈয়বার সদর দপ্তরে নিহত সন্ত্রাসীদের নামাজে ইমামতি করা ব্যক্তি একজন ধর্মপ্রচারক এবং পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল) দলের সদস্য ছিলেন। 

তিনি রউফের গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেন, যার মধ্যে তার জাতীয় পরিচয়পত্র নম্বরও অন্তর্ভুক্ত ছিল, যা মার্কিন নিষেধাজ্ঞার সন্ত্রাসীদের তালিকার ডাটাবেসের সাথে মিলে যায়। আইএসপিআর থেকে দেয়া পরিচয়ের বিবরণ হাফিজ আবদুর রউফের বিবরণের সাথে সম্পূর্ণ মিলে যায়। 

রউফ ১৯৯৯ সাল থেকে লস্করের সিনিয়র নেতৃত্বের সদস্য এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের প্রধান, যিনি যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় রয়েছেন। রউফ হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, যাকে প্রায়শই তার সান্নিধ্যে দেখা যায়।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর