কত টাকার মালিক রাধিকা, শুনলে চমকে যাবেন

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শানদার বিয়ে ঘিরে পুরো সপ্তাহ জুড়ে সোশ্যাল মিডিয়া সরগরম। হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। নানা আলোচনা-সমালোচনায় তুমুল ঝড় চলছে নেটিজেনদের মধ্যে।

এর মধ্যে কেউ কেউ বলছেন সম্পত্তির লোভেই নাকি অনন্তকে বিয়ে করছেন রাধিকা! আসলেই কি তাই! ট্রল করা সেই সকল নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিতে রাধিকার সম্পত্তির কিছু তথ্য জেনে নেয়া যাক।

ভারতের বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের ছোট কন্যা রাধিকা মার্চেন্ট। বীরেন মার্চেন্ট ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পের টাইকুন হিসেবে পরিচিত, যিনি অ্যাঙ্কর হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা।

রাধিকা মার্চেন্টের মোট সম্পদের পরিমাণ জানলে অবাক হবেন আপনিও। প্রেমিক অনন্ত আম্বানির মতোই রাধিকা মার্চেন্টেরও রয়েছে বিলাসবহুল সব গাড়ি সংগ্রহের ঝোঁক।

তার গ্যারেজেও রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ-বেঞ্জ, বেন্টলের মতো নামি-দামী সব ব্র্যান্ডের গাড়ি। প্রাক বিয়ের অনুষ্ঠানে মুকেশ-নীতা হবু বউকে ভালোবেসে বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি উপহার দেন।

যার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়াও রাধিকার সংগ্রহে রয়েছে বেন্টলের বেন্টেগা, রোলস-রয়েস ফ্যান্টম, রোলস-রয়েস কুলিনানসহ বিলাসবহুল সব গাড়ি।

রাধিকা ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর মহারাষ্ট্র, মুম্বাইয়ের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের দ্য ক্যাথেড্রাল এন্ড জন কনন স্কুলের পাশাপাশি ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেন।

এরপর তিনি বি.ডি. সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে আন্তর্জাতিক স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।

উচ্চ শিক্ষা গ্রহণের পর রাধিকা তার জন্মভূমি ভারতে ফিরে আসেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাধিকা মুম্বাইয়ের সিডার কনসালট্যান্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করেন।

পরে তিনি বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি ইসপ্রভাতেও কাজ করেন।শুধুই কি তাই, রাধিকা টেক্কা দিচ্ছেন তার হবু শাশুড়ি নীতা আম্বানিকেও। শাশুড়ি মতো রাধিকাও ক্লাসিক্যাল নাচে পারদর্শী।

তিনি শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় আট বছর ভারতনাট্যমও শিখেছেন। রাধিকা বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বোন অঞ্জলিও রয়েছেন একই পদে। আর বাবা বীরেন প্রতিষ্ঠানটির সিইও ও ভাইস-চেয়ারম্যান। আর মা শায়লা ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

না সম্পত্তিতে না সম্মানে, শৈশবের বন্ধু অনন্ত আম্বানির চেয়ে কোন দিক থেকে কম যান না রাধিকা মার্চেন্ট। এ যেন, যেমন রাজা তেমনই তার রানী।

এআরএস
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
দুই দুটো জমকালো আয়োজনের প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, আর কিছুক্ষণের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন  এই সময়ের আলোচিত যুগল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর