পাঁচ দিনে পেঁয়াজের দাম অর্ধেক 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:১৫ এএম

কৃষকের মাঠের পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় এবং ভারত থেকে আমদানির শঙ্কায় ব্যবসায়ীদের গুদামজাত করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় হুহু করে কমতে শুরু করেছে দাম।

গত কয়েকদিনের ব্যবধানে মণ প্রতি পেঁয়াজের দাম কমেছে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। স্থানীয় পর্যায়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদন এলাকা পাবনা। রোজা শুরু হওয়ার আগেও সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। পাঁচ দিনের ব্যবধানে এই পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে।

ব্যবসায়ীরা বলছেন, কৃষকের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও চলে এসেছে মানুষের নাগালের মধ্যে।

দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হওয়া ফরিদপুরের চিত্রও একই। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে আমদানির খবরে অসাধু ব্যবসায়ীরা মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়তে শুরু করেছে। তাই দাম কমছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দাম কমে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে।

তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ফরিদপুরের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। পাইকারি বাজারে প্রকার বেঁধে ৪৮ থেকে ৫২ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকায়।

মঙ্গলবার ফরিদপুরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছিলো, আর খুচরা বাজারে দাম ছিলো ৫০ থেকে ৫৫ টাকায়।

এদিকে দেড় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলির বাজারেও প্রকার ভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা।

সুনামগঞ্জে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। দাম কমে আসায় খানিকটা স্বস্তিতে সেখানকার মানুষ।

আরবি
টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমদানিকারকরা বলছেন, বাছাই করা কিছু পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বেশির ভাগেই ফেলে দিতে...
ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।
ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে আগের এলসি করা ৪২০ টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। রোববার ও  সোমবার ১৬টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
পাবনার বাজারগুলো নতুন পেঁয়াজে (মুরিকাটা) সয়লাব হয়ে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হওয়া সবজিটির দাম কমেছে কেজি প্রতি অন্তত ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দামের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর