সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৪২০ টন পেঁয়াজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে আগের এলসি করা ৪২০ টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। রোববার ও  সোমবার ১৬টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

সোমবার সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, সাত ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। রোববার আট ট্রাকে ১৪৩ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত আটটি ট্রাকে আরও ২৭৭ টন পেঁয়াজ এসেছে। সব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল। 

এর আগে সাত ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। 

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। এরপর চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়। এছাড়া দেশি কিছু মুড়িকাটা পেঁয়াজ বাজারে পাওয়া যাওয়ায় স্বস্তি মেলে।

এদিকে স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, হঠাৎ করে পেঁয়াজের দাম এক লাফে ২০০ থেকে ২৫০  টাকা হয়ে গেলেও দেশি পেঁয়াজ বাজারে উঠতে আরম্ভ করলে দাম কমে। তবে বর্তমানে বাজারগুলোতে ১০০ থেকে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।

একাত্তর/এসি
ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে সোনামসজিদ স্থলবন্দরের পাথর আমদানিকারকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। শুল্কায়নের জন্য নির্ধারিত সরকারি মূল্য (অ্যাসেসমেন্ট ভ্যালু) দুই ডলার কমানোর...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিতে ‘রেড গ্রাস’ বা ঘাস জাতীয় পণ্যের নাম করে আমদানি করা ২০০ কেজির প্রায় আট কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ মো. সানি মাই (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর