এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প খোলায় সড়কে হযবরল

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:০৪ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প চালু হওয়ার পর তীব্র যানজট দেখা দিয়েছে কারওয়ান বাজার, হাতিরঝিল আর মগবাজার সড়কে। পুলিশ বলছে, ওপর থেকে যে পরিমাণ গাড়ি নিচের সড়কে নামছে তা সামাল দেয়ার সড়ক নেই, তাই যানজট বেড়েছে। গাড়ি ছেড়ে হেঁটে যাওয়ার পথও খোলা নেই, কারণ ফুটপাথ দখল করে নিয়েছে মাছের বাজার। সব মিলিয়ে এফডিসির মোড়ে এখন হযবরল অবস্থা।

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প খুলে দেয়ার পরদিনের ছবিটা ঠিক এই রকম। পান্থপথ ও কাওরানবাজারের যানজট এখন মগবাজার থেকে হাতিরঝিল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আগের চেয়ে পার্থক্য শুধু এটাই আগে টাকা দিতে হতো না। এখন ৮০ টাকা টোল দিয়ে যানজটে পড়তে হচ্ছে। 

আগে কারওয়ান বাজার থেকে হাতিরঝিলমুখি গাড়ির চাপেই নাকাল ছিলো এফডিসি মোড়। এখন যুক্ত হয়েছে এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা গাড়ি। এতো গাড়ি কীভাবে হাতিরঝিল মগবাজার আর সাতরাস্তার দিকে যাবে সেই ব্যবস্থাপনাও নেই। ফলাফল কারওয়ান বাজার মোড় হয়ে পান্থপথেও যানজট। 

সড়কটি ব্যবহারকারীরা বলছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দিলে যানজট পরিস্থিতির কি হবে কর্তৃপক্ষ সেদিকে নজরই দেয়নি।

গাড়ি ছেড়ে হেঁটে যাবেন সেই উপায়ও নেই। রেলক্রসিং এর ঠিক আগে যুগ যুগ ধরে ফুটপাত দখল করে আছে এই মাছের বাজার। এখন রেল ক্রসিংয়ের ওপাড়ের অংশও র‍্যাম্পের দখলে।

ট্রাফিক পুলিশ বলছে এতো গাড়ির চাপ সামাল দেয়ার সক্ষমতা সড়কের নেই। 

ট্রাফিক পুলিশ কবির বলেন, এফডিসির সামনে নতুন যে র‍্যাম্পের সংযোগ হয়েছে এর কারণে এই এলাকায় গাড়ির চাপ অনেক বেড়েছে। সড়কের সক্ষমতা নেই। যে পরিমাণ গাড়ির জন্য যে পরিমাণ রাস্তা থাকা দরকার, তারচেয়ে অনেক কম রাস্তা আছে।  

পথচারীদের দাবি দ্রুত যেন সমস্যাটির সমাধান করা হয়। নয়তো মিলবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা। 

আরবিএস
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সহপাঠী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর