রূপগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৪:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আটজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নাওড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধরা হলেন আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামিম (২৫) মুক্তার হোসেন (৬০) নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধের বিষয়টি  নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকের সাথে সাবেক ইউপি সদস্য মোশাররফের বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে রফিকের লোকজনের সাথে মোশাররফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। 

তারা জানান, এ ঘটনার জেরে সোমবার সকালে রফিকের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মোশাররফের বাড়ী ঘেরাও করে। এর একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রফিকের লোকজনের শটগানের ছোঁড়া গুলিতে আটজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, রূপগঞ্জ থেকে আটজন গুলিবিদ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর