মস্কোয় হামলাকারীরা উগ্র ইসলামপন্থী: পুতিন

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায়, উগ্র ইসলামপন্থী জড়িত বলে প্রথমবারের মতো মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে হামলায় ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি। 

সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন বলেন, কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা উগ্র ইসলামপন্থীদের দ্বারা সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামিক বিশ্ব নিজেরাই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে। 

ইউক্রেনকে নব্য-নাৎসিবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, এই নৃশংসতার সাথে তাদেরও একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে।  

তিনি আরও বলেন, অবশ্যই, এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার, কেন সন্ত্রাসীরা হামলার পরে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিলো? সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিলো?

তবে এসময় মস্কো হামলার দায় স্বীকার করা সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) প্রসঙ্গে কোনো কথা বলেননি রুশ প্রেসিডেন্ট।

এদিকে কনসার্টে হামলার ঘটনায় বাবা ও ছেলেসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগ এনেছে। ওই তিন ব্যক্তিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

এর আগে শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। হামলায় নিহত হন ১৩৭ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।  

হামলার ঘটনার পরপরই ১১ জনকে আটক করে রাশিয়া। আটকদের মধ্যে চারজন সরাসরি হামলায় যুক্ত ছিলো। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে চারজন হামলার পর ইউক্রেনে পৌঁছানোর চেষ্টা করছিলো এবং সেখানে তাদের "যোগাযোগ" ছিলো। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। 

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এই হামলার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই। 

অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর