শেষ হলো নেদারল্যান্ডসের জিম্মকাণ্ড, একজন আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম

দিনভর নানা নাটকীয়তা আর উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো নেদারল্যান্ডসের জিম্মকাণ্ড। দেশটির পূর্বাঞ্চলীয় শহর এডের একটি নাইট ক্লাবে বেশ কয়েকজনকে জিম্মি করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এখনও ওই হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

এদিকে এ ঘটনায় শুরুতে তিনজনকে এবং আটক হওয়ার আগ মুহূর্তে আরও এক জিম্মিকে ছেড়ে দেন ওই সন্দেহভাজন হামলাকারী। তবে ঠিক কী কারণে তাদের জিম্মি করা হয়েছিলো সে বিষয়ে কিছু জানা যায়নি।  

জিম্মিদের জন্য উদ্বেগ প্রকাশ করে এডের মেয়র রেনে ভারহুলস্ট এ ঘটনাকে একটি "ভয়াবহ পরিস্থিতি" বলে অভিহিত করেছেন। 

এর আগে শনিবার সকালে রাজধানী আমস্টারডাম থেকে ৫৮ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত এড শহরের পেট্টিকোট নাইট ক্লাবে এক ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে প্রবেশ করেন এবং আত্মঘাতী হামলা চলানোর হুমকি দিয়ে বেশ কয়েকজনকে জিম্মি করেন। 

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিলো, এডের কেন্দ্রে একটি ভবনে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে এই মুহূর্তে সন্ত্রাসী হামলা বা সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পরে পুলিশ জানায়, এরইমধ্যে তিনজন জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। 

তবে ওই ভবনে ঠিক কতজনকে জিম্মি করা হয়েছিলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা খালি করে দেয়। নিরাপত্তা ইস্যুতে ওই এলাকার প্রায় ১৫০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। অন্যদের ওই এলাকা এড়িয়ে যেতে পরামর্শ দেয় পুলিশ।

সবশেষ ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ সদস্যরা একজনকে আটক করছে।

স্থানীয় পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এডের কেন্দ্রের সব দোকানপাট বন্ধ থাকবে। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর