হঠাৎ দক্ষিণে ঝড়বৃষ্টিতে নিহত এক, মহাসড়ক বন্ধ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:২৮ পিএম

দেশের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টা দিকে পিরোজপুর সদরে ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় গাছ চাপা পড়ে মারা যান রুবি বেগম নামের এক নারী।

ঝড়ে গাছপালা ভেঙে পড়ে আহত হন আরো ৯ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বরিশাল-পিরোজপুর মহাসড়কে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।

ইমেজ: একাত্তর।

খুলনায় টানা কয়েক দিনের তীব্র গরমের পর সকালে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে খুলনার আকাশ কালো হতে শুরু করে। সাড়ে নয়টা নাগাদ বিশ মিনিটের হালকা বৃষ্টিতে স্বস্তি নামে নগরীতে।

খুলনার আবহাওয়া অফিস জানিয়েছে, কাল বৈশাখের প্রভাবে বিশ মিনিটে চার মিলিমিটার বৃষ্টিপাত হয়।

দুর্বিষহ গরমের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি।

আবহাওয়ার পূর্বাভাসে আগে জানানো হয়েছিলো, রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে আসতে পারে।

তবে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ চলবে এবং এবারের ঈদে সময় অন্যবারের তুলনায় গরম বেশি থাকবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া অফিস আরো জানায়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সেজন্য পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুরসহ ১২ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরবি
দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাদা ঘটনায় এ প্রাণহানি ঘটে।
এই চারদিন তারা খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াই লবন পানি খেয়ে সাগরে ভাসছিলেন। প্রচণ্ড ঝড়-বৃষ্টি, ঢেউ আর মৃত্যুভয়কে সঙ্গী করে বেঁচে ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। 
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার ভোররাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড়...
দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর