এগুলো ড্রোন নয়, শিশুদের খেলনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম

ইসরাইলি ড্রোনকে শিশুদের খেলনা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার জবাবে জায়নবাদী ইসরাইলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি। 

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে শুক্রবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। খবর পার্সটুডে ও প্রেসটিভির।   

সাক্ষাৎকারে অনেকটা কৌতুকের ছলে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিলো না। প্রকৃতপক্ষে এসব নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিলো না। 

তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে যে, ওই ঘটনার সাথে ইসরাইলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়। 

ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের এ প্রভাবশালী মন্ত্রী বলেন, যদি ইসরাইল আমাদের দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় এবং সেটা যদি প্রমাণ হয়, তাহলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের যা ইসরাইলকে অনুতপ্ত হতে বাধ্য করবে। 

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে, ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না।

এক প্রশ্নের জবাবে নিউইয়র্কে সফররত আব্দুল্লাহিয়ান আসন্ন মার্কিন নির্বাচন প্রসঙ্গে বলেন, মার্কিন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। ইরান যুক্তরাষ্ট্রের আচরণের ভিত্তিতে বাস্তবতা বিচার করবে। 

তিনি যোগ করেন, মার্কিন সরকারের আচরণ যদি হয় হস্তক্ষেপ বিরোধী, ইরানি জনগণের প্রতি তারা যদি সম্মান দেখাতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখায়, তাহলে মার্কিন জনগণের পছন্দের প্রতি সম্মান জানাবে ইরান। 

গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জনকে হত্যা করে ইসরাইল। এ হামলার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় এবং কনসুলেট ভবনে হামলার ১৩ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

১৩ এপ্রিল দিবাগত রাতে আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ইসরাইলকে রক্ষা করতে এগিয়ে আসে জর্দান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। তবে এতো কিছুর পরও ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরাইলের।   

সবশেষ শুক্রবার ইসরাইল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে একাধিক মার্কিন সূত্র। 

পরে ইরান জানায়, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে এবং এ হামলার সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর