উত্তপ্ত কড়াই গোটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম

শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে লাখো মানুষ এখন উত্তপ্ত তাপমাত্রার মুখোমুখি। ভারত, ফিলিপাইন, থাইল্যান্ডে তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারতের ওডিশায় তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি পর্যন্ত। অস্বাভাবিক গরম আবহাওয়ার কারণে অনেক দেশ স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছে। 

এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উষ্ণতম মাস। তবে চলতি বছরে তাপমাত্রা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট। শুক্রবার দেশটিতে দ্বিতীয় দফার ভোট দিতে গিয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। 

পূর্ব ভারতে তাপমাত্রা ধারবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এরইমধ্যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি রেকর্ড করেছে।

ওড়িশার বারিপদাতে ৪৫ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও আগামীতে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি হবে । বিহার, পূর্ব মধ্য প্রদেশ, তামিলনাড়ু এবং পন্ডিচেরির একাধিক অঞ্চল-সহ পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। 

ফিলিপাইন বইছে তীব্র তাপদাহ। সারাদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির ৮২ প্রদেশের অর্ধেকজুড়েই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া অন্য এলাকাগুলোতেও পানি শুকিয়ে গেছে। এই পরস্থিতিতে দেশটিতে এবার ফসল উৎপাদন কমারও আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির ৮২ প্রদেশের অর্ধেকজুড়েই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া অন্য এলাকাগুলোতেও পানি শুকিয়ে গেছে। দেশটিতে এবার ফসল উৎপাদন কম হবে।

থাইল্যান্ডের এ বছর এখনপর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছে। এ সময় তীব্র তাপপ্রবাহের ফলে লোকজনকে বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়েছে। ফলেণ দেশটিতে বিদ্যুতের চাহিদার নতুন রেকর্ড তৈরি হয়েছে। 

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের ফলে লোকজনকে বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। দেশটিতে বিদ্যুতের চাহিদার নতুন রেকর্ড তৈরি হয়েছে। রাজধানী ব্যাংককে গত বুধবার তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি ছাড়িয়ে যায়। এতে শিক্ষা ও কৃষি খাতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি। জাতিসংঘও বলছে, আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে প্রস্তুত করতে বড় ধরনের সহায়তার প্রয়োজন পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো এমন এক প্রাকৃতিক ঘটনা, যা প্রতি দুই থেকে সাত বছর পর ঘটে। এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি।

 

একাত্তর/এসি
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের...
খুব দ্রুত তাপমাত্রা কমে ভয়াবহ শীতের কবলে পড়তে পারে যুক্তরাজ্য। দেশের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ২০ ডিগ্রিতে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর