কেনিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৬৯, নিখোঁজ শতাধিক

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৩৩ এএম

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। 

মঙ্গলবার কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। 

কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা এক সংবাদ সম্মেলনে জানান, মারা যাওয়া ৬৬ জনের মধ্যে ৬০ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।

বন্যার কারণে ৩০ হাজার ২১৪টি কেনিয়ান পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আর জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় এক লাখ ৯০ হাজার ৯৪২ জন। 

কর্তৃপক্ষ বলছে, মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

কেনিয়ার সরকার ঘোষণা করেছে, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সমস্ত খরচ বহন করবে। এছাড়া ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর আর্থিক বোঝাও কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরবিএস
প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভয়াবহ কাদা-ধসের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৪০ জনই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর