ব্রাজিলে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় নিহত ১০

আপডেট : ০২ মে ২০২৪, ০২:৩৮ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ২৪ জন নিখোঁজ রয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে বন্যার কারণে শতাধিক পৌরসভার প্রায় তিন হাজার ৩০০ জন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির মধ্যেও নিখোঁজদের খোঁজে কাজ করছে উদ্ধারকর্মীরা। রাজ্যের ডেপুটি গভর্নর গ্যাব্রিয়েল সৌজা বলেছেন, বৃষ্টি-বন্যায় প্রায় ২০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ১১ জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ২০ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভারী বৃষ্টিতে বেশ কিছু সেতু ভেঙে পড়েছে এবং রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে। রাজ্যের বেশ কিছু এলাকা এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সান্তা ক্রুজ ডো সুল শহরের বাসিন্দা আন্দ্রিয়ানা স্যালেট গ্যাস বলেন, আমরা সব কিছু হারিয়েছি, আমাদের খাবার, আমাদের বাড়িতে যা কিছু ছিল সব কিছু হারিয়েছি আমরা।

রাজ্যের গভর্নর ফেডারেল সরকারের কাছে সাহায্য চেয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসির এক প্রতিবেদন। গভর্নর এডুয়ার্ডো লেইট এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট লুলা, অনুগ্রহ করে অবিলম্বে আরএস (রিও গ্র্যান্ডে ডো সুল) এর জন্য যতটা সম্ভব বিমান সহায়তা পাঠান। আমাদের কয়েক ডজন পৌরসভার শত শত লোককে উদ্ধার করতে হবে, যারা ইতিমধ্যেই অতি-বৃষ্টির কারণে মানবেতর অবস্থায় রয়েছেন।

ওই রাজ্যে ইতিহাসে সবচেয়ে খারাপ বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। কর্মকর্তারা জানান, কমপক্ষে ১১ জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ২০ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা এই অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। কারণে হিসেবে তারা বলছেন যে, দেশটির উপরে দিয়ে সম্প্রতি একটি শীতল আবহাওয়ার ঢেউ পার হচ্ছে। দেশটির আবহাওয়াবিদরা, ঘনঘন বৃষ্টিপাত এবং এর তীব্রতার জন্য এল নিনোকে দায়ী করছেন। গত বছর রিও গ্রান্ডে দো সুলে ঘূর্ণিঝড়ে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়।

 

 

এআর
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর