ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া

আপডেট : ০২ মে ২০২৪, ০২:৪০ পিএম

গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো দখলদার ইসরাইলকে এক ঘরে করার মিছিল আরও বড় হলো। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে এবার দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক বক্তব্যে পেত্রো বলেন, বৃহস্পতিবারই ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। এ সময় ইসরাইলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন তিনি। বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল লাতিনের দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিলো।

গত মার্চেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। তিনি বলেন, ইসরাইল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোন সম্পর্ক রাখতে রাজি নন তিনি। গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে ও জিম্মিদের মুক্তিও দাবি করেন পেত্রো।

গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পরপরই ইসরাইলের সমালোচনায় সোচ্চার হন পেত্রো। সে সময় ইসরাইলের পক্ষ থেকে জানানো হয় যে, তারা কলম্বিয়ায় ‘নিরাপত্তা সামগ্রী রপ্তানি বন্ধ’ করে দিচ্ছে। এর একমাস পর গাজায় ইসরাইলের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোয় ইসরাইলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া। গাজায় হামলার কারণে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর