কেনিয়ায় নিহত বেড়ে ২১০, ঘূর্ণিঝড় হিদায়া নিয়ে সতর্কতা জারি

আপডেট : ০৪ মে ২০২৪, ১০:০৬ এএম

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় গেলো ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৯০ জন মানুষ।  

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো শুক্রবার রাজধানী নাইরোবির স্টেট হাউজে দেয়া এক ভাষণে এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু নিউজ এজেন্সির। 

রুটো বলেন, চলতি সপ্তাহে কেনিয়ার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হিদায়া আঘাত হানতে পারে। যার ফলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি।

ঘূর্ণিঝড় হিদায়া নিয়ে সতর্কতা জারির পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

কর্তৃপক্ষ বলেছে, ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশটিতে এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা ও ভূমিধস শুরুর পর থেকে এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৯০ জন।

কিতেঙ্গেলা শহরমুখী মহাসড়কের একটি অংশ এবং দেশের আরও অন্তত তিনটি সড়ক বন্যা ও আবর্জনার কারণে বন্ধ রয়েছে।

এরইমধ্যে সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছে।

এছাড়া, রাজধানী নাইরোবি থেকে ২১৫ কিলোমিটার দূরে নারোকের একটি ক্যাম্পে আটকা পড়া পর্যটকদেরও উদ্ধারের চেষ্টা করছে রেডক্রস।

কেনিয়ার সরকার ঘোষণা করেছে, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সমস্ত খরচ বহন করবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর আর্থিক বোঝাও (ঋণ) কমিয়ে দেয়া হবে।

এদিকে কেনিয়ার প্রতিবেশী দেশ তাঞ্জানিয়ায় প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরবিএস
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর