তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের সংঘর্ষ ও হাতাহাতি

আপডেট : ১৮ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

তাইওয়ানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়েছেন এমপিরা। শুক্রবার সংস্কার প্রস্তাবটি নিয়ে বিতর্ক শুরুর পরই সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, এমপিরা একে অপরের ওপর লাফিয়ে পড়ছেন এবং কিল-ঘুসি মারছেন। ধস্তাধস্তি, কিল-ঘুষি ও চিৎকার শুরু হয় অধিবেশন কক্ষেই। স্পিকারের আসনের পাশেই এমন কাণ্ড দেখা যায়। খবর রয়টার্স’র।

নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পরে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

আর পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি।

এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার মাত্র দিন কয়েক আগে এমন ঘটনা ঘটলো। জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার কথা রয়েছে।

 

একাত্তর/জো
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন ছাড়াই মঙ্গলবার শপথ নিয়েছেন ইসরাইলের নতুন পার্লামেন্টের (নেসেট) আইনপ্রণেতারা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে বিদায়ী...
ইসরাইলের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে। ফলে ১২০ আসনের নেসেটে ক্ষমতার লড়াইয়ে চরম রাজনৈতিক...
ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় পূর্বাভাস ছাপিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার শক্তিশালী ইঙ্গিত মিলেছে। তবে...
চলতি বছরে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন চাম্পি’র তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে তাইওয়ান। দ্বীপ রাষ্ট্রটির ওপর দিয়ে যাওয়ার সময় শক্তিশালী এই ঝড়ের...
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ...
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর