মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অগ্রহণযোগ্য: কাদের 

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৪০ পিএম

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মন্তব্য করে তা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেলের পরিচালনার জন্য ভর্তুকি দেয়া হয়। কিন্তু এ দেশে ভ্যাট বসানো হচ্ছে।

বিদ্যুতের দাম ২২ শতাংশ বৃদ্ধির পর ভ্যাট আরোপ করলে মেট্রোর ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো  উপায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে সম্প্রতি এক চিঠি দিয়ে ডিএমটিসিএলকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুরু থেকে ভ্যাটমুক্ত থাকার পর নতুন করে তা আরোপের বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। প্রতিবেশী দেশে পাঁচ শতাংশ ভ্যাট আরোপের নজির আছে। তবে ভ্যাট আরোপের যৌক্তিক বিষয়টি প্রধানমন্ত্রী ভেবে দেখবেন।

আরবি
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর