হঠাৎ পাহাড়ি ঢলে লাখ লাখ মানুষ পানিবন্দি

আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:১০ পিএম

উজান থেকে নামা পাহাড়ি ঢলে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের চারটি উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ।

সুরমা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা কুশিয়ারার মিলনস্থল আমলশীদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুধু গোয়াইনঘাট উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলাতেই খোলা হয়েছে ৫৬ টি আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে মানুষ ছুটছে সেখানে। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

তবে গবাদিপশু ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাইছেন না অনেকেই। এ দিকে জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধের প্রায় ২৫০ মিটার ভেঙে গেলে বিজিবির সহায়তায় স্থানীয় লোকজন তা মেরামত করে।

এদিন রাতে ভারতের মেঘালয় থেকেও নামে ব্যাপক ঢল, যাতে বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, গত দুই বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ। রাতে মেঘালয় থেকে নামে আরো ব্যাপক ঢল।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে বৈঠক করেছে। দ্রুত উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনীও ইতোমধ্যে রেকি করেছে। প্রয়োজনে তারাও উদ্ধার ও ত্রাণ বিতরণে যোগ দেবে।

এদিকে আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে গেছে সিলেট-তামাবিল মহাসড়কসহ চার উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এতে বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে যোগাযোগে।

পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপরে ও কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে ২০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জৈন্তাপুরে সারি নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার এবং গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘২০২২ সালের মে মাসে সিলেট আবহাওয়া অফিস রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ ছিল ৮৩৯ মিলিমিটার। ২০২৩ সালের মে মাসে ছিল ৩৩০ মিলিমিটার এবং ২০২৪ সালের মে মাসে বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত সর্বোচ্চ ৭০৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

আরবি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর