ভয়াবহ শীতে বিধ্বস্ত বিপর্যস্ত ইউরোপ-আমেরিকা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই নিচে, যা আগে ভেঙ্গে দিচ্ছে অতীতের সব রেকর্ড। এবারের শীতে ভালো নেই এশিয়া ইউরোপ ও আমেরিকার মানুষেরা। কোথাও কোথাও পারদ নেমেছে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে।

ভয়ংকর শীতে কাঁপছে গোটা আমেরিকা। ঠাণ্ডা আর তুষারঝড়ে জমে যাচ্ছে দেশটির মানুষ। বিভিন্ন রাজ্যে প্রচণ্ড ঠাণ্ডা আর হিম ধরানো ঝড়ে মারা গেছেন অন্তত ৯০ জন। শুধু টেনেসিতেই মারা গেছেন ২৫ জন। ওরিগানোতে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। গেল সপ্তাহ থেকে শুরু হওয়া এই তীব্র ঠাণ্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত।

পাশাপাশি ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়েক জায়গায় প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিকূল এই আবহাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার মানুষ। বন্ধ স্কুল, ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। বিলম্বিত হয়েছে আট হাজারের বেশি।

কোথাও কোথায় পারদ নেমেছে হিমাঙ্কের প্রায় ৬০ ডিগ্রি নীচে। ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। ঘটছে দুর্ঘটনা। বুধবার তুষারঝড়ে পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনজন। পরে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ায় মারা গেছেন ৫ জন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল। তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণ। দেশের দুই-তৃতীয়াংশজুড়ে হিমশীতল তাপমাত্রার পূর্বাভাস ছিল আগেই। ইতিমধ্যে চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে ঝড় ও তুষারপাতে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

ভয়াবহ শীতে বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।

মেরু অঞ্চল থেকে আসা হিমশীতল ঘূর্ণি বাতাসের কারণে যুক্তরাষ্ট্রে এমন তীব্র শীত সাম্প্রতিক বছরগুলোতে আর দেখা যায়নি। বাতাস এতই ঠাণ্ডা যে, জোরে নিশ্বাস নিতেও নিষেধ করা হচ্ছে। এমনকি বাইরে না বের হতেও পরামর্শ দেয়া হচ্ছে। ভয়াবহ ঠাণ্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এদিকে, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে তীব্র শীতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়াতেও বেশ ক’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুইডেনের আবহাওয়া দপ্তর বলছে, দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা নেমে হয়েছে মাইনাস ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর স্কটল্যান্ডে তাপমাত্রার রেকর্ড হয়েছে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস। ব্রিটেনের কর্মকর্তারা বলছেন, এই শীতের সবচেয়ে শীতল রাত গেছে চলতি মাসে।

অপরদিকে, কানাডার টরন্টোতে বর্তমানে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।

শুধু ইউরোপ-আমেরিকা নয়, শীতে কাঁপছে এশিয়ার বড় দেশ চীনও। পাশাপাশি বাংলাদেশেও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া, কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। শৈত্যপ্রবাহের কারণে বেশকিছু অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। মানুষের জীবন ও জীবিকায় পড়েছে বিরূপ প্রভাব। এমন পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এআরএস
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে ঝড়ের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি পরিবার। ঝড়ের কারণে বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট।
তীব্র শীত ও তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। গ্র্যান্ড র‍্যাপিডসের কাছে ইন্টারস্টেট ১০৬ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর