প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ, শপথ শনিবার 

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:১২ পিএম

টানা তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন মোদি। 

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। 

আগামী শনিবার বিকেলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে জওহরলাল নেহরুর পর তিনিই হবেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নেতা। 

ভোটের ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন, আর কংগ্রেসের ইন্ডিয়া ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি পেয়েছে ২৪০ আসন। নাইডুর টিডিপি ১৬ এবং নীতীশের জেডিইউ ১২ আসন পেয়েছে। গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি।   

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে লেখা হয়েছে, আগের দিন প্রধানমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে পরবর্তী সরকার গঠনের বিষয়েও আলোচনা হয়। 

প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকটিই ছিল নরেন্দ্র মোদির বর্তমান সরকারের সময়ে শেষ মন্ত্রিসভার বৈঠক। ওখানেই সিদ্ধান্ত হয়, বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করবে মন্ত্রিসভা, যার মেয়াদ শেষ হবে ১৬ জুন।

ভোটের পর সরকার গঠনের বিষয়ে জোট নেতাদের দিল্লিতে ডেকেছে এনডিএ। বুধবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে জোটের বৈঠক। সেখানে যোগ দিতে দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন এনডিএ নেতারা। এই বৈঠকেই সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। 

আরবি
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর