দুর্ভাগ্য নিয়েই যেন জন্ম কুশিয়ারা পাড়ের মানুষদের

আপডেট : ১৮ জুন ২০২৪, ১২:১০ পিএম

হবিগঞ্জের আজমিরিগঞ্জে কুশিয়ারা নদী ভাঙনের শিকার প্রায় শতাধিক বসতভিটা। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। অনেকেই নিজ উদ্যোগে বাঁশের আড় দিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা করেও বিপল হচ্ছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি কমলে জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত কাজ শুরু করা হবে।

নদীভাঙন ঘরের কতটা কাছে, উদ্বিগ্ন হয়ে তা দেখছিলেন হবিগঞ্জের আজমীরিগঞ্জের এক নারী। কাকাইলছেও ইউনিয়নের বদলপুর ও সৌলরী গ্রামে এরই মধ্যে নদীতে চলে গেছে প্রায় শতাধিক বসতভিটা। বিলীন হওয়ার অপেক্ষায় আরও শতাধিক ঘরবাড়ি।

যেন দুর্ভাগ্য নিয়েই জন্মেছেন নদীপাড়ের এসব মানুষ। পরিবার-পরিজন আর গরু-ছাগল নিয়ে অসহায় জীবনযাপন করছেন তারা, যেকোন সময় নদী কেড়ে নেবে শেষ সম্বল।

ভুক্তভোগী একজন বলেন, দেখতেইতো পাচ্ছেন কীভাবে জীবনযাপন করছি। অনেক পরিবার এখান থেকে চলে গেছে।

দুই বছর আগে নদীতীরে তিন কোটি টাকার জিওব্যাগ ফেলে গ্রাম দুটি রক্ষার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও দুইশ’ মিটার এলাকায় ফেলা হয় জিও ব্যাগ। কিন্তু এতে ভাঙন রোধ হয়নি।

এক গ্রামবাসী বলেন, নদী ভাঙনে আমাদের অসহায়ত্ব মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। ঘর চলে গেছে। এখন দাঁড়াবো কোথায় সেটা ভাবতে হচ্ছে। ঘরতো চলে গেছে। যেটুকু পেরেছি, টিন উদ্ধার করেছি।

নদীর পানি কমার আগে এসব গ্রামবাসীর জন্য কোন সুখবর নেই। পানি কমলে আবারও জিওব্যাগ ফেলবে পানি উন্নয়ন বোর্ড, এজন্য বাজেট পাঠানো হয়েছে ঢাকায়।

জেলার পানির উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রেজা বলেন, প্রায় এক কোটি ৮২ লাখ টাকার একটি প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। পানি কমা সাপেক্ষে আমরা দ্রুত কাজ শেষ করবো।

তবে নদীভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থার বদলে সিসি ব্লক ফেলার মত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

কেএসএইচ
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর