সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি 

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:১৮ পিএম

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুই জেলার সবকটি নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল।

নদ-নদীর পানি বাড়ায় সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। দ্বিতীয় দফার এ বন্যায় প্রায় সাত লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে।  

সিলেট শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বেড়ে তীরের দুইপাশের বাসা-বাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুধু সিলেট শহরেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৮০টি। 

সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ছাতক, দোয়ারাবাজাসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। 

মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এখন পানির নিচে। বানের জল ঢুকে পড়েছে পৌরসভার বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাটেও।

সিলেটে বুধবার সকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরের তিন ঘণ্টায় হয়েছে আরও ৫৫ মিলিমিটার বৃষ্টি। 

ভারী বৃষ্টিপাত চলতে থাকায় সহসাই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দেখছেন না সংশ্লিষ্টরা। 

এদিকে, লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোণায় প্রধান নদ-নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই।

আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন এ বৃষ্টি আরও বাড়বে। এতে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

আরবি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর