ন্যাটোর পরবর্তী মহাসচিব ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৩৪ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব হিসেবে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের মনোনয়ন নিশ্চিত হয়ে গেলো। ন্যাটোর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থেকেও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস নাম প্রত্যাহার করায় জোটটির পরবর্তী মহাসচিবের পদ নিশ্চিত হলো রুত্তের।

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের কার্যালয় থেকে বৃহস্পতিবার জানিয়েছে, ক্লাউস ইওহানিস গত সপ্তাহের শেষে সামরিক জোটকে জানিয়েছেন, তিনি তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

এর ফলে, মার্খ রুত্তে ন্যাটোর বর্তমান মহাসচিব ইয়ানেস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হবেন। স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। মহাসচিব হওয়ার দৌড়ে রুত্তে বর্তমানে একমাত্র প্রার্থী। তবে, সদস্যরাষ্ট্রগুলো তাকে আনুষ্ঠানিকভাবে এখনও সমর্থন জানায়নি।

ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন পেলে ৫৭ বছর বয়সী মার্ক রুত্তেই হবেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোর প্রতিক্রিয়ার তত্ত্বাবধানের উত্তরাধিকারী।

গত গ্রীষ্মে জোট সরকারের পতনের কারণে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন রুত্তে। পরে অবসরের ঘোষণার কথা বলে ন্যাটোর শীর্ষ পদে বসার ইঙ্গিত দেন তিনি।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী নির্বাচনে আরও তিনটি রাজ্যে জয়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে প্রথম কোনও নারীকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন মনোনয়নের এ ঘোষণা দেন। খবর: বিবিসি।নৌবাহিনীর প্রধান...
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরও ভারি অস্ত্র পাঠাতে হবে।একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে মঙ্গলবার (১৫...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর