মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে প্রথমবার নারীর মনোনয়ন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে প্রথম কোনও নারীকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন মনোনয়নের এ ঘোষণা দেন। খবর: বিবিসি।

নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন পেতে যাওয়া নারী মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি। 

এ মনোনয়ন চূড়ান্ত হলে লিসাই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। তবে এর জন্য আগে মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে।

বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন তিনি। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী হিসেবে চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

তিনি আরও বলেন, এই মনোনয়ন চূড়ান্ত হলে লিসা একাধারে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ হবেন।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করলে তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। 

আরও পড়ুন: সাগরে একাধিক ক্রুজ মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর